ভূমিকা
MManwar.com ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট, কোর্স বা যেকোনো ডিজিটাল কনটেন্ট ব্যবহার করার পূর্বে অনুগ্রহ করে শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।
১. অ্যাকাউন্ট এবং ব্যবহারকারী নীতি
আপনার অ্যাকাউন্টটি (Username and Password) সম্পূর্ণ ব্যক্তিগত। এটি অন্য কারো সাথে শেয়ার করলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে। একটি কোর্স শুধুমাত্র একজন ব্যবহারকারীর জন্য প্রযোজ্য। একই সময়ে শুধুমাত্র একটি ডিভাইসে লগইন করা যাবে। রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত তথ্য (নাম, ইমেইল ইত্যাদি) সঠিক হতে হবে। ভুল বা মিথ্যা তথ্য দিলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।
২. মেধাস্বত্ব এবং কপিরাইট
এই ওয়েবসাইটের সকল কনটেন্ট, যেমন – ভিডিও লেকচার, নোটস, সাজেশন, এবং অন্যান্য উপাদান MManwar.com- এর সম্পত্তি। আমাদের লিখিত অনুমতি ছাড়া এই কনটেন্টগুলো কপি, বিতরণ, বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
3. পেমেন্ট এবং কোর্স ডেলিভারি
শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে বা অনুমোদিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করুন। অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করলে MManwar.com দায়ী থাকবে না। সফলভাবে পেমেন্ট করার পর আপনার মেইল এ কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন।
৪. সাপোর্ট এবং আচরণবিধি
আমরা সাধারণত কোর্স সম্পর্কিত সমস্যা ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করার চেষ্টা করি। আমাদের সাপোর্ট টিম প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সক্রিয় থাকে। আমাদের কমিউনিটি গ্রুপে বা চ্যাটে সর্বদা ভদ্র, শ্রদ্ধাশীল এবং ইতিবাচক আচরণ বজায় রাখুন।
৫. শর্তাবলী পরিবর্তন
MManwar.com যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের পর থেকে কার্যকর হবে। নিয়মিত শর্তাবলী পর্যালোচনা করা আপনার দায়িত্ব।
৬. যোগাযোগ
শর্তাবলী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে আমাদের সাথে abcacademy7834@gmail.com এই ইমেইলে যোগাযোগ করুন।